The Bookshelf
চেজিং দ্য ড্রাগন
Web Fiction · 4 parts Completed অন্যান্য

চেজিং দ্য ড্রাগন

Shifat Binte Wahid 4 chapters 10,658 words Oct 2, 2026

Synopsis

একটা বসন্তের দুপুর। ঢাকার এক নিঃশব্দ ফ্ল্যাটে একা স্নেহা- সাংবাদিক, কবি, চল্লিশ ছুঁইছুঁই এক নারী। তার হাতে এক টুকরো ফয়েল পেপার, আর বুকের ভেতর জমে আছে দুই বছরের এক ধ্বংসস্তূপ। সে ভালোবেসেছিল আবিরকে- বিবাহিত, ক্ষমতাধর, অধরা এক পুরুষকে। যে মাতাল হলে বলত, “ভালোবাসি”, আর সুস্থ হলে বলত, “আমাকে ভুলে যাও।” কিন্তু কিছু নেশা থেকে বেরিয়ে আসা যায় না। শুধু তার পেছনে ছুটে চলা যায়- ঠিক যেমন ধোঁয়ার পেছনে ছুটতে ছুটতে মানুষ একসময় ভুলে যায়, প্রথম ঘোরটা সে আদৌ কখনো ফিরে পাবে কি না। বাবাকে হারানোর শোক, গোপনে বয়ে বেড়ানো এক অনাগত সন্তানের ভার, আর নিজের মনের সঙ্গে নিজেরই অন্তহীন যুদ্ধ- সবকিছু নিয়ে স্নেহা নেমে যায় এক অন্ধকার, সর্পিল পথে। সেখানে ভালোবাসা আর আত্মধ্বংসের মাঝখানে ধীরে ধীরে মুছে যেতে থাকে শেষ সীমারেখাটুকুও। চেজিং দ্য ড্রাগন কোনো সহজ প্রেমের গল্প নয়। এটি এক নারীর আত্মবিশ্লেষণের নির্মম দলিল- যেখানে প্রতিটি স্মৃতি একেকটি ক্ষত, প্রতিটি গান একেকটি স্বীকারোক্তি, আর প্রতিটি ফিরে তাকানো তাকে নিয়ে যায় নিজের আরও গভীরে। পাঠককে বারবার থামিয়ে যে প্রশ্নটি ফিরে আসবে- যাকে আমরা ভালোবাসা বলি, তার শেষ কোথায়? আর নেশা শুরু হয় ঠিক কোন মুহূর্ত থেকে? কারণ কিছু সম্পর্ক আমাদের শুধু তাড়া করে বেড়ায়...
Views
2
Likes
0
Comments
0
Engagement
0

01 Chapters

4

02 Conversation

0

Log in to join the conversation.

No comments yet — be the first to share your thoughts.