The Bookshelf
জলরঙের স্মরণ তিথি

Premium book

৳250

One purchase unlocks every paid chapter

Premium Completed অন্যান্য

জলরঙের স্মরণ তিথি

পারভেজ শিশির 2 chapters 15,443 words Oct 8, 2026

Synopsis

এই কাব্যগ্রন্থের স্বপ্নবীজ আজকের নয়, যেন বহুযুগের বিবিধ কালান্তিক অনুষঙ্গ এসে একে প্রাণিত করেছে। ​ মাঝে মাঝে আমি কবিতা’র মন্তব্যে লিখেছি, “কবিতার প্রতি প্রেম হোক, কবি’র প্রতি প্রেম হোক”… জানেন, আমি এটা খুব চেয়েছি, মানুষ তার প্রিয় কবি’কে তাঁর জীবদ্দশায় ভালোবাসুক, কিন্তু এটা’ও ঠিক, কবি অত্যন্ত অভিমানী আবেগী সম্প্রদায়ের মানুষ, সে তুচ্ছ ঘটনায়’ও প্রবলভাবে আলোড়িত হতে পারে… কিভাবে যেন কবি’ই এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ… ​ ​ ​ কবি যেন উজ্জ্বল হাসিমুখে আত্মাভিমানী এক কিশোর, সে যা চেয়েছে তা এখনো পায়নি, না পাওয়ার আক্ষেপে সে অস্থিরমতি হয় অথচ সুদূর সে এখনও দেখেনি, সে জানে না বরফখচিত নিরিবিলি মেরুতে কত অর্বুদযুগের কান্না স্মিত-স্ফটিক-শিলা হয়ে জমে রয়েছে, যেখানে স্থান রয়েছে অথচ স্থানিকের উপযোগী জলবায়ূ অনুপস্থিত…! কোথায় কোথায় কিভাবে কবি’র প্রাণ-কিঞ্জল বাতাসে বিষাদিত সুগন্ধি ছড়ায়, তার সুরভি কেবল সমগোত্রীয় কোনো কবি’র স্নায়ূতন্ত্রীতেই আড়োলিত হতে পারে… প্রথম একক গ্রন্থ হিসেবে অনেক যত্ন নিয়ে এর সংকলনের কাজটি সম্পাদন করা হলে’ও হয়তোবা কাব্যের ভিতরে কিছু অনিচ্ছাকৃত ত্রুটি থেকে যেতে পারে। অনুগ্রহ ক’রে আমার সুন্দর মনের পাঠকবন্ধু সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারন কোনো মানুষ ভুলের উর্ধে নয়। সকলের প্রতি আমার হৃদয়োৎসারিত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রীতিমুগ্ধতা রইলো। এটি আমার প্রথম একক কাব্যগ্রন্থ। এই গ্রন্থে একত্রীকৃত কবিতাগুলির অধিকাংশই বাংলা কবিতা’র আসরে, কখনো বা কোনো বিশেষ ঋতু, জীবনের আকস্মিক কোনো দূর্ঘটনা বা সমস্যাখচিত কোনো বিশেষ দিনরাত্রি অথবা উৎসবভিক্তিক দেশীয় বা বিদেশি সংস্কৃতির প্রতিক্রিয়া অনুপ্রাণন হিসেবে রচিত হয়েছে। এই জন্যে হয়তো বা এর বিশেষ কোনো ধারাবাহিকতা’র ঔজ্জ্বল্যতা এর নেই, এমন হয়েছে কিছু কবিতায় হয়তো একটি বিশেষ শব্দ কিংবা উৎপ্রেক্ষা বার বার উপস্থাপিত হয়েছে। অনেক সময়ই এই কবিতাগুলির কোনো কোনোটির পাঠে আমার অগ্রজ অনুজ কবিবন্ধুগণ যে সমস্ত বিমুগ্ধ মন্তব্য করেছেন, সেটির প্রতিমন্তব্যে হয়তো পরবর্তী কোনো কবিতার জন্ম হয়েছে, কোনো কবিতার বিষবস্তু নিয়ে দীর্ঘ আলাপচারিতা হয়েছে আমার অনেক কবি সাহিত্যিক বন্ধুদের সাথে। এই সব কবিতার প্রসঙ্গে নানা সময়ে আমার সাধ্যানুযায়ী কবিবন্ধুদের বর্ণিল অনুভূতি ও মুগ্ধতার যে প্রণয়-প্রতিবিম্ব আমার মনে সৃষ্টি হয়েছে সেটা অনিবার্য প্রকাশ হয়েছে আমার বিভিন্ন পর্যায়ের কবিতায়।
Views
2
Likes
0
Comments
0
Engagement
0

01 Chapters

2

02 Conversation

0

Log in to join the conversation.

No comments yet — be the first to share your thoughts.