The Bookshelf
স্মৃতি

Premium book

৳80

One purchase unlocks every paid chapter

স্মৃতি

এম মাহফুজ সরকার 11 chapters 10,693 words Nov 27, 2026

Synopsis

কিছু মানুষ আমাদের জীবনে অল্প সময়ের জন্য আসে, অথচ তাদের স্মৃতি থেকে যায় অনেক দিন। স্কুলজীবনের বন্ধুত্বও তেমন একই বেঞ্চে বসা, পরীক্ষার আগে দুশ্চিন্তা ভাগ করে নেওয়া, আর ছোট ছোট কথায় মন হালকা করা। তখন হয়তো বুঝিনি, এই সাধারণ মুহূর্তগুলোই একদিন খুব মূল্যবান হয়ে উঠবে। ২০১১ সালের এসএসসি পরীক্ষার সময় আমার এমনই এক বন্ধুর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা হয়েছিল। পরীক্ষার দিনগুলোতে আমাদের কথা হতো পড়াশোনা আর পরীক্ষা নিয়ে। পরীক্ষা কেমন হলো, কোন প্রশ্নের উত্তর মিলল, সামনে কী হবে এসব নিয়েই চলত আমাদের আলাপ। পরীক্ষার ব্যস্ততার মধ্যে সেই বন্ধুটি ছিল পরিচিত এক মুখ, যার সঙ্গে কথা বললে মনে হতো, দুশ্চিন্তাটা যেন একটু কমে গেল। এসএসসি পরীক্ষার পর আর একবার দেখা হয়েছিল কলেজজীবনে। সে বলেছিল, তাদের পরিবার সম্ভবত ভেঙারিটায় বাসা বদলেছে। এরপর সময় এগিয়ে গেছে, পরিচিত মানুষগুলো ছড়িয়ে পড়েছে নানা দিকে। তার সঙ্গে আর দেখা হয়নি, যোগাযোগও হারিয়ে গেছে। মাঝেমধ্যে তার কথা মনে পড়ত। ভাবতাম, সে এখন কোথায় আছে, কেমন আছে, জীবনে কী করছে। একসময় খোঁজ পাওয়ার আশায় তার মামাকে ফোন করেছিলাম। কিন্তু সেখান থেকেও কোনো খবর পেলাম না। সেই অজানা থেকে যাওয়া খবরের ভেতরেই বন্ধুটিকে ঘিরে প্রশ্নগুলো রয়ে গেল। এই বই সেই বন্ধুর গল্প যার সঙ্গে সময় ছিল সামান্য, কিন্তু স্মৃতি দীর্ঘ। এখানে আছে স্কুলের দিন, পরীক্ষার সময়ের কথোপকথন, কলেজে শেষ দেখা, আর বহু বছর পরেও মনে থেকে যাওয়া এক মানুষের খোঁজ। হয়তো কোনো একদিন এই লেখা তার কাছে পৌঁছাবে। হয়তো সে নিজেই পড়ে চিনে ফেলবে কেউ একজন এখনো তার কথা মনে রেখেছে।
Views
5
Likes
0
Comments
0
Engagement
0

01 Chapters

11

02 Conversation

0

Log in to join the conversation.

No comments yet — be the first to share your thoughts.