কবিতা

তুমি এসো আমারও আলয়।

May 10, 2025

মুহাম্মদ আল ইমরান

218
View
কথা: তুমি এসো আমারও আলয়। লেখক: মুহাম্মদ আল ইমরান। তুমি এসো, এসো— আমারও আলয়। যখন আসবে তুমি, থাকবে না আর অভিমান। তোমায় রাখব আমারও বুকেরই গভীর প্রাণ। তুমি এসো আমারও আলয়... তোমার মেঘ-ঘন কেশে, আখির পল্লবে— মন হতে বলবে কথা, শুধু আমায় নিয়ে। তুমি এসো আমারও আলয়... একটু রেগে হাসিমুখে— ভালোবাসবে আমায়। তুমি এসো আমারও আলয়... তুমি এসো মুক্ত কেশে, আমারই আলয়। নীল শাড়ি পরতে, ভুলো না যেন! তুমি এসো আমারও আলয়...

Comments

    Please login to post comment. Login