কতশত ভগ্নাংশ
এলোমেলো দু:খ মিলানো বাকী
না হলে জিতব না-
জিতলেই ভুলে যাব।
কিন্তু একদিন যদি দেখি
এই বিশ্বাসও মিথ্যে-
প্রাচীন ভ্রান্ত সকল ইশ্বরের মত,
তখন সে গভীর ভার কে করবে বহন?
অনন্তর ভ্যান গঘ তার ভাইকে বলেন
স্যাডনেস উইল লাস্ট ফরএভার-
কী দু:খে স্যাডনেসে ঢুকে গেলাম
তা এই দুর্বল মানবহৃদয় জানে না।