Post

সত্যিই আমায় ভালোবাসতে? (Premium)

March 28, 2026

0
sold
আমি শুধু চাই, কোনোদিন যেন অভাব বা টাকা-পয়সার দোহাই দিয়ে তুমি আমাকে একা করে চলে না যাও। তোমার সামর্থ্য যতটুকু, আমি তাতেই সুখী থাকব। তোমার অভাবের দিনে আমি এক পয়সা বাড়তি খরচের আবদার করব না; তোমার সম্মতিই হবে আমার শেষ কথা।
হয়তো আমি আর দশটা সাধারণ মেয়ের মতো কথায় কথায় ‘ভালোবাসি’ শব্দটা উচ্চারণ করতে পারি না। কিন্তু আমার ভেতরে তোমার জন্য যে অনুভূতির পাহাড় জমে আছে, তা অনেক স্ত্রীও তার স্বামীর জন্য লালন করে না। তোমাকে সারাজীবন আপন করে পাওয়ার জন্য, তোমার জীবনের প্রতিটি বাঁকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমি যে আপ্রাণ চেষ্টা আর স্ট্রাগল করেছি—তা তোমার চোখের সামনেই ছিল। অথচ দিনশেষে মনে হয়, তুমি আমার সেই ত্যাগের মূল্যায়ন কখনোই দিতে পারোনি। আমার সত্তার প্রতিটি রন্ধ্রে আমি সেই অবহেলার আঘাত অনুভব করতাম, আর বারবার নিজেকেই প্রশ্ন করতাম—তুমি কি আদেও আমায় ভালোবাসো?
আজ সময়ের এই পর্যায়ে এসে তোমার কাছে আমার সেই পুরনো প্রশ্নটা আবারও রাখলাম—তুমি কি সত্যিই আমায় ভালোবাসতে?"

This is a premium post.

Comments

    Please login to post comment. Login