Poetry

সে বৃষ্টি হয়ে আসুক আমার শহরে

April 26, 2026

Original Author রুদ্র সিয়াম

159 views

সে বৃষ্টি হয়ে আসুক আমার শহরে,
ধুয়ে যাক সকল দুঃখ কষ্ট।
আমাকে আমি এক নতুন রুপে দেখতে চাই,
তাকে ভালোবাসতে চাই।

সে রোদেলা দুপুরে প্রচন্ড গরমে
বর্ষা হয়ে আসুক আমার জীবনে।
আমি তার বৃষ্টিতে ভিজে,
সকল অতীত মুছে ফেলতে চাই।

তার নরম হাতদুটো ধরে,
সবুজ শ্যমল ঘাষে হাটতে চাই।
পাশাপাশি থাকতে চাই।
তাকে ভালোবাসতে চাই।

হঠাৎ বৃষ্টি থেমে গেলে
সে আমার মাথায় হাত বুলিয়ে দিবে,
তার ওড়না দিয়ে আমার ভেজা মাথা মুছিয়ে দিবে,
আমাকে তার সকল ভালোবাসা দিবে।

কবিতা:  বৃষ্টি হয়ে আসুক আমার শহরে।
কবি: রুদ্র সিয়াম

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login