Poetry

ঝরা পাতা (Premium)

May 17, 2026

Original Author Fahmida fahmi

0 sold
ঝরাপাতা

জৈষ্ঠ্যের অভিমানী জীবনের ঝরাপাতা
আগুন রাঙ্গা হলুদের ছোঁয়া,
স্বপ্ন গাঁথা পাতায় গল্পের ক্যানভাসে
বসন্তের নীরব স্তব্ধতা।

বিষাদ গুঞ্জন বেদনার গান তন্দ্রাচ্ছন্ন
তিমির রাত্রি...
নির্জনে বিমূঢ় উদাস উদ্বাস্তু জীবন।

অসময়ে চিন্তা রাজ্যে দিশেহারা মন
দুঃখের ফোয়ারায় নিভৃতে জলাঞ্জলি!

শত সহস্রাধিক ব্যথিত ব্যাকুলতার দাবদাহে
হৃদয় পোড়ে বুকের খাঁচায়,
মায়াময় অধরা বিশ্বব্রহ্মাণ্ডের অপূর্ণ আশা
একবিংশ শতাব্দীর উপেক্ষা।

অনন্ত বিরহের অন্তহীন বাসনা অন্তরালে
ভালোবাসার তৃষ্ণা!

স্মৃতির গহীনে নির্লিপ্ত ক্রন্দন ব্যথাতুর জীবন
তবুও জীবনের পথ ; আনমনে একাকী আবদ্ধ
ভালোবাসার ইচ্ছে সমাধি।
🌻

This is a premium post.

Comments

    Please login to post comment. Login