Posts

সমালোচনা

ছেলেদের বাস্তবতার সাথে লড়াই

May 29, 2026

Jahidul Islam.

26
View

জীবন! জীবন আসলেই একটা মায়াজাল। কখনো মনে হয় কেন এসেছি এই পৃথিবীতে? কী করছি আমি? জীবনের সবচেয়ে সুখের মূহূর্ত হচ্ছে ছোটবেলা। সকলের আদর-যত্ন-ভালোবাসা, খেলা-ধুলা সবই ছিল তখন। জীবন মানে কী তখন বুঝতাম না। মনে করতাম মা-বাবাতো আছেই। তাঁদের সাথে সারাটা জীবন চলে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে লাগতো চাহিদা। কেন ছেলে হয়ে জন্মেছি। কেন গরিব ঘরে জন্ম নিয়েছি? দিন দিন যত বড় হতে লাগলাম তত যেন চারপাশ নিষ্ঠুর হতে লাগলো। চারপাশের পরিবেশ, মানুষজন সবাই যেন বদলাতে শুরু করলো। জানিনা ভবিষ্যতে হয়তো আরও বদলাবে। সবাই সেই আগের মতো ভালোবাসে না। আমি যেন সমাজের বোঝা। কিন্তু এখনো আমার ছাত্রজীবন। আমি মাত্র ক্লাস নাইন এ পড়ি। এখনিই যদি এরকম হয়। তাহলে চাকরির বয়সে যখন চাকরি পাব না তখন কী হবে? সবাই যেন কীভাবে তাকায়। যেন আমি মদ-সিগারেট অর্থাৎ খারাপ কাজে লিপ্ত হচ্ছি। আগে যেখানে গিয়ে সময় কাটাতাম, এখন সেখানে গেলে সেই আগের মত আর কদর হয় না। মূল্য পাওয়া যায় না। নতুন লোক সেখানে কিন্তু স্থান একটাই। সেখানে গিয়ে কথা বললে অথবা, কিছু জিজ্ঞেস করলে অপমানজনক কথাবার্তা বলে। শুধু সেখানে নয়। সবজায়গাতেই এরকম। চারপাশে শুধু অপমান আর অপমান। শুধু একটু শান্তি পাই বাড়িতে এসে। তাও কখনো কখনো পড়ালেখা নিয়ে বাড়িতে ও একই অবস্থা। আসলে হয়তো এগুলো ছেলে হওয়ার শাস্তি।  আমার একদম  বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না। চারপাশের এত অপমান আমার আর সহ্য হয় না। রাস্তা-ঘাটে বের হতে ইচ্ছে করে না।

স্কুলে যেতে ইচ্ছে করে না। সেখানেও অপমান। টাকা। এইসব কিছুর মূলে রয়েছে এই টাকা। যদি টাকা থাকতো তাহলে আর হয়তো এতো

অপমান সহ্য করতে হতোনা ঢাকা নাই তাই এই অপমানের মুখ্য জবাব দিতে পারিনা। একটা কথা আছে- টাকা কখনো মানুষকে সুখ এনে দিতে পারে না। কিন্তু আমার মনে হয় টাকাই সুখ আনে। এবং এটাই বাস্তব। টাকা ছাড়া এই দুনিয়াতে চলা যায় না। এই টাকাই মানুষকে আলাদা করে দেয় ধেনী, গরিব হয় মানুষঃ শুধু এই টাকার জন্য। একটা গান আছে-টাকা আমায় মানুষ চিনহিছে। সত্যিই এই টাকাই মানুষেরর আসল রূপ দেখায়। জীবনে কখনো মানুষকে বিশ্বাস করা উচিৎ নয়। শুধু নিজেকেই নিজে বিশ্বাস করা উচিত। আমাদের মনে হয়-না এরা আমার বন্ধু এরা আমার বিশ্বাসী ।এই আমার বেস্ট ফ্রেন্ড এ আমার বিশ্বাসী। একটা গোপন কথা বলে দেখো বুঝে যাবে সে কতটা বিশ্বাসী। অথবা কিছু টাকাধার দিয়ে দেখো। সে তোমার সাথে আোর ভালোভাবে কথাও বলছে না। কারণ টাকার্স দিতে হবে। টাকাই মানুষকে চেনায়। এই-পেরত দুনিয়া, দুনিয়ার মানুষ সবাই টাকার পিছু দৌড়ায়। যার টাকা আছে তাঁর সাথে চলাফেরা করে। বন্ধু বা সহপাঠীদের মধ্যে যার টাকা আছে তার সাথেই সবাই সবাই বন্ধুত্ব করতে চায়। তার সাথেই চলাফেরনিয়ম।  টাকা থাকলে ভালো স্ত্রী আসবে। বাড়ি-গাড়ি-পোশাক সবকিছুই থাকবে। কিন্তু টাকা নাই- সত্যিকারের ভালোবাসার ও কোনো দাম নাই। বর্তমানে টাকা দিসেই সুখ কিনা হয়। আপনি সুখের জন্য ভালো নিরিবিলি পরিবেশে ও যাবেন দেখবেন সেখানেও চারপাশ বেড বেড়া দিয়ে পার্ক বানিয়ে রেখেছে। সেখানেও ডুকতে টাকা অতিষ্ট করে তুলছে। কখনো কখনো লাগবে। টাকাই আমার জীবনটাকে মনে হয় এইসবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই। কিন্তু চলে গেলে আমার মা-বাবার কি হবে। যাবো কোথায়। থাকার মতো কোনো জায়গা নেই। পুরো জীবনটাই টাকার খেলা। তাই আমি মনে করি ছোটবেলাটাই ছেলেদের জীবনে সবচেয়ে বড় সুখ। কারণ এরপর ছেলেরা কখনো এত আনন্দ করতে পারে না।

Comments

    Please login to post comment. Login