Poetry

POEM কবিতা

June 24, 2026

Translated by All language

95 views

ক্ষণস্থায়ী ক্ষমতার দম্ভ, চিরস্থায়ী সহযোদ্ধা

(কবিতাটা লিখেছেন -

ফয়সাল আহমেদ রাফি) 

​

​সহজ সরল সাদা মনের এক নিঃস্বার্থ পথচারী,

ছাত্রদল থেকে যুবদলে কাটিয়েছি সোনালী দিনগুলি।

ওয়ার্ড বিএনপির প্রবাসী কল্যাণে রেখেছি যখন হাত,

ভাবিনি কখনো আসবে এমন একলা কাটার রাত।

​সতেরোটি বছর রাজপথে কেটেছে, স্বৈরাচারের ত্রাসে,

নেতাদের ডাকে ছুটে গিয়েছি আমি, দাঁড়িয়েছি পাশে পাশে।

দলীয় শৃঙ্খলা ভাঙিনি কখনো, রাখিনি তো হিংসা মনে,

রক্ত ঘাম ঝরিয়েছি আমি কত শত আন্দোলনে।

​আজকে যখন সুদিন এসেছে, বদলে গেছে চারপাশ,

যাদের জন্য লড়েছি রাজপথে, আজ তারাই দেয় দীর্ঘশ্বাস।

সালাম দিলে জবাব দিতেও আজ যেন লাগে কষ্ট,

ক্ষমতার মোহে চেনা মানুষগুলো আজ কেমন জানি ভ্রষ্ট!

​তারা কি বোঝে না পদ-পদবি আর প্রভাব-প্রতিপত্তি ক্ষণস্থায়ী?

ক্ষমতার লোভ, অর্থবিত্তের অহংকার—কোনোটিই তো নয় স্থায়ী!

আন্তরিকতা আর সহমর্মিতা যদি একটু পেতাম ভাই,

চিরস্থায়ী এক আপন বন্ধন গড়ে যেত তবে তাই।

​আজ এই সুদিনে একলা দাঁড়িয়ে বলি আমি নত শিরে,

ভুলত্রুটি যদি হয়ে থাকে মোর এই রাজনীতির ভিড়ে;

জানতে অজান্তে কথায় আমার পেয়ে থাকলে কেউ চোট,

ক্ষমা করে দিও সহযোদ্ধারা, ভাঙিও না এই জোট।

​আমি ক্ষুদ্র কর্মী, দূর থেকেই ভালোবেসে যাবো দল,

ক্ষমতা তোমাদেরই থাক, আমার থাক চোখের জল।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Faysal Ahmed 3 months ago

    আসলে এটা দূঃখজনক