Story

একটি ফুলের আত্মকাহিনী

July 5, 2026

94 views

আজ আমি লিখব যা কখনও বলতে পারিনি,
যেমন একটা ফুল জীবন তাকে শিখিয়েছে কিভাবে মাটিতে ঝরে পড়তে হয়, ঝরে পড়ার পর কি কি ঘটে তার সাথে,ফুলটা যখন ফুটেছিল, তখন তার সুবাসে চারদিক মুখরিত আলোড়িত মুগ্ধ সবাই, মনে মনে সবাই ভাবে ঐ ফুলটা যদি ছুঁতে পারতাম, ধরতে পারতাম, কতনা কদর তার ঐ ফুলটা পাওয়ার জন্য কতনা কাঁটার আঘাত 
সইতে রাজী সবাই,ঐ ফুলটা যখন ঝরে পড়ে মাটিতে,তখন ঐ ফুলটার সাথে কি কি হয় তা শুধু ঐ ফুলেই জানে। পৃথিবীর কেউ বুঝেনা, বুঝতে চায়না। আস্তে আস্তে ফুলটা শুকিয়ে যায়,ঐ ঝরে যাওয়া ফুলটার উপর দিয়ে সবাই হেঁটে চলে যায়, দুমড়ে, মুচড়ে একটা একটা পাপড়ি খসে পড়ে তার শরীর থেকে, যারা হেঁটে চলেছে তারা টের পায়না কি হচ্ছে ঐ ফুলের সাথে। শুধু ঐ ফুলটা একাই মাটিতে পড়ে আহাজারি করে আর বুকের 
ভিতর চাপা কান্নায় যেন কলিজাটা ছিঁড়ে যায়,
তবু ও একবুক কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয় তাকে। শুরু হয় তার সাথে একটা নীরব যুদ্ধ,,ঐ ফুলটা বলতে পারেনা কাউকে কিছু,বলার সাহস নেই,বলার সাহস সে হারিয়ে ফেলেছে, ঝরে পড়ার সাথেই,,সুবাস হারিয়ে গেছে সাথে রংটাও বদলে গেছে, এখন সে একটা মৃত কোষ, কিন্তু জীবন আছে,, কেউ বলতে পার এই ফুল বেঁচে থাকার কি মানে, শুধু কষ্ট গুলো তার বুকের ভিতর প্রশ্ন বিদ্ধ? উপরে সবুজ ভেতরে লাল রং মেহেদী পাতার মতো কষ্ট লুকিয়ে রাখবে সারাজীবন।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login