Posts

কবিতা

পুতুল নাচের রূপকথন

July 31, 2026

monjur samad

17
View

পুতুল নাচের রূপকথন

আচমকা কোন জলাধার

ক্রমান্বয়ে শুস্ক হলে - প্রকটিত হয় মৎস্যান্বয়।

জলের জীবেরা দেয় আত্মাহুতি, দেয় বলিদান।

তখন আদিম পিশাচেরা বিবেক রাখে জড়দূরে

নাকে তুলে কস্তুরি ঘ্রাণ,

তখন বিবেকরা জলে গাঁথে ত্রিশুল 

ফুৎকারে আঁকে মানব-মানবি পুতুল।

পুতুলের খেলা চলে- নাটকের পর্দা উঠে নামে,

খেলা চলে ক্রমশ:

চলে বিস্তর বিশ্লেষণ-

স্তব্ধ আলোয় সঙ্কুচিত বিহঙ্গরা হারায় পথ,

চলে ক্রমশ: পত্রপতন-

যেন সময়গর্ভে বারংবার পুতুল নাচের রূপকথন।

Comments

    Please login to post comment. Login