Posts

কবিতা

অনূদিত কবিতা

August 27, 2026

Selim Rahman

Original Author অনুবাদক

Translated by চীনা কবিতা

7
View

চল যাই

বেই দাও

চল যাই,

ঝরাপাতাগুলো গভীর উপত্যকায় উড়ে গেছে,

কবিকন্ঠের নেই ফিরে যাওয়ার ঘর

চল যাই,

বরফের উপর চাঁদের আলো,

ইতোমধ্যে নদী থেকে উপচে পড়েছে।

চল যাই,

চোখ তাকায় একই আকাশের দিকে,

হৃদয় বাজায় গোধূলির ঢোল

চল যাই,

আমাদের নেই হারানোর স্মৃতি,

আমরা গিয়েছিলাম জীবনের হ্রদ খুঁজতে।

চল যাই,

রাস্তা, ওহ রাস্তা,

ভাসমান লাল পপিতে পূর্ণ।

কবি পরিচিতি: 

বেই দাও (১৯৪৯-): একজন আধুনিক চীনা কবি, ছোটগল্পকার ইত্যাদি।

জন্ম : বেই দাও ২ আগস্ট ১৯৪৯ সালে চীনের রাজধানী বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে আমেরিকাতে থাকেন।

পরিচিতি: তার প্রজন্মের সবচেয়ে প্রশংসিত চীনা ভাষার কবিদের মধ্যে অন্যতম। তিনি কুয়াশাচ্ছন্ন বা দূর্বোধ্য কাব্যধারার একজন বিশিষ্ট কবি হিসেবে সমধিক পরিচিত। তিনি বহুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত  হয়েছিলেন।

বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ: উত্তর, সবকিছু, চল যাই, বেই দাওয়ের নির্বাচিত কবিতা, উন্মোচন ইইত্যাদি।

Comments

    Please login to post comment. Login

  • Selim Rahman 21 hours ago

    আধুনিক চাইনিজ কবিতা পড়ি ও চাইনিজদের চিন্তা চেতনা ও ঐতিহ্য বোঝার চেষ্টা করি।