সোয়ারীঘাটের নিচে বুড়িগঙ্গার তলা থেকে যেদিন কন্টেইনার তোলা হয়, ইসলামবাগের লোকেরা সেদিন ভোর থেকে ঘাটের ঢালে দাঁড়িয়ে গন্ধের জন্য অপেক্ষা করে। তারা জানে যে নদী থেকে যা কিছু ওঠে তার একটা গন্ধ থাকে; তারা এর আগে বহুবার দেখেছে যে ডুবুরিরা নেমে যায় এবং ফিরে আসে, তারপর কালো পলিথিনে মোড়ানো কিছু উঠে আসে, তখন ঘাটের লোকেরা নাকের সামনে গামছা চেপে ধরে সরে দাঁড়ায়।