Poetry

জড়তা (Premium)

September 8, 2026

Original Author শ.ম.ওয়াহিদুজ্জামান

0
sold
সে কি বলতে চায়
তার মনের বারতা
বুঝিতে পারিনা হায়
কাটেনা কিছুতে মোর জড়তা।

সে যে হৃদয় দুয়ারে
ক্ষণে ক্ষণে নাড়া দেয় রে।

সে কি বলতে চায়
বুঝিতে নারি হায়
ওগো তার মনের বারতা
কাটাতে পারেনা জড়তা।

ওগো তার মনের উঠতি চাঁদ
যে আলো ছড়ায় সারারাত
সেই আলোতে ডুবে যেতে
মন মোর চায় যে হারাতে।

তবু কিসের জড়তা ভাই
সে তো মোর জানা নাই
জানা নাই মোর অজানা বারতা
শুধু একাকি পুড়ি বুকেতে ব‌্যথা।

ওগো তার নয়নের আঁখিজল
ঝরে পরে যে ছলছল
তার ভাষা আমি বুঝিতে না পারি
ওগো বুঝিতে না পারি
সে যে কি বলিতে চায়
কিরুপে হৃদয়ের ভাষা জানায়
বুঝিনা আমি আমার ব‌্যর্থতা
তার ভালোবাসা বোঝার নাই ক্ষমতা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login