আমি তোমার পায়ের তলায় দুমড়ে মুচড়ে যাওয়া ঘাসফুল, যার অস্তিত্বই কখনো অনুভব করা হয়নি তোমার।
এই পৃথিবীতে আমি জন্মেছিলাম, বেড়ে ওঠেছিলাম। তারপর তোমার মতো পথিকের পদযুগলে শিশিরজলের স্পর্শ দিতে গিয়ে আমি চলে গেলাম স্পর্শের বাইরে, এই জন্মের মতো।
পরজন্মে গোলাপ হবো,
বুক ফুলিয়ে ফুঁটে থাকবো বাগানে। তোমার মতো হাজারো প্রেমিক আমায় দেখে চক্ষু শীতল করবে, ফুসফুস ভরে আমার ঘ্রাণ নেবে....
তারপর চড়া দামে কিনে নেবে আমায় নিজের ভালোবাসার নিদর্শনস্বরূপ।
সেই জন্ম পর্যন্ত ভালো থেকো তুমি।