চাঁদ মুখে ধরা দিয়েছিল আমার বঁধুয়া
হারালো নিমিষেই আলোর ঝলকানি দিয়া
আমি যে আজও খুঁজি সে মধুর মুখখানি
রইলো কোথায় গিয়ে আমার স্বপ্ন রানি।
বলেছিল চাঁদ মুখে প্রিয়া- ভালোবাসি-
এ হৃদয় শুনেছিল সে মধুর বাঁশি
সহসা বন্ধ হলো সে বাঁশির সুর
কেঁদে কেঁদে মন হলো বেদনা বিধুর।
অপরুপা মনোরমা আমার প্রিয়ায়
আমার ই মতো কাঁদে সে কি নিরালায়
অনাবিল ভালোবাসা ছিল দুজনের
হারিয়ে গিয়ে রইলো ব্যথা বিরহের।
পাষাণ ধরার পরে স্বার্থের ই তরে
বঁধুয়া হারালো হায় প্রেম গেল মরে
সোনামুখ সেই প্রিয়া হয়ে গেল পর
বুকের মাঝে জমেছে ব্যথার পাহাড়।
This is a premium post.