আমারে চান আহলিয়া ,
যেমনে চায় দেশের মানুষ পরিশুদ্ধ ডেমোক্রেসি ।
আমারে চান ,
যেমনে চায় গাজাবাসী — একখণ্ড মুক্ত জমিন ।
আমারে চান আহলিয়া ,
যেমনে চাইছিলো ফেলানীর মা'য়
একমাত্র মাইয়ার শাহাদাতের বিচার ।
আমারে চান ,
যেমনে চায় কৃষকেরা তিস্তার জল ।
আমারে চান ,
যেমনে চায় শাহবাগ
বিপ্লবী সীমান্ত শরিফ ।
যেমনে চায় , চে গেভারা —
বিস্তৃত কমিউনিজম ।
আমারে চান আহলিয়া ,
বরষার দিনে
অনাশ্রিত পথিক যেমনে চায়
এতখানি শুষ্ক শিবির ।
আহলিয়া ,
আমারে চান —
যেমনে চান দোয়া প্রতি জুমাবারে ।
আমারে চান ,
যেমনে চাই আমি আপনারে ।