চলতে চলতে পথে হলাম যে বোকা
পথের শেষেতে দেখি সবকিছু ফাঁকা
জীবনের বাঁকে বাঁকে কাঁটা আর কাঁটা
কাঁটার আঘাত সয়ে আমি ভ্যাবাচ্যাকা।
ক্ষণিকের তরে ভুল বিষাদের ফুল
ফুটলো হৃদয় জুড়ে হলাম ব্যাকুল
দহনে পুড়েছি আমি একুল ওকূল
বুকের জলের নাম বিরহের ফুল।
জীবনের প্রতি ধাপে স্রোত প্রতিকূল
ভেসে ভেসে অবশেষে হোক অনুকূল
একবুক আশা নিয়ে হৃদয় আকুল
পরাজয় শেষে ফের ভরবে দুকূল।
চলতে চলতে পথে এই তো চাওয়া
উড়ে যাবে দুঃখ দূরে হবে যে হাওয়া
নীলিমার নীলে মন ভাসিয়ে যাওয়া
এখানে ওখানে সব হবে যে পাওয়া।
This is a premium post.