Poetry

জলধারা (দ্বিতীয় পর্ব) (Premium)

September 19, 2026

0 sold
বুকে এত জলধারা বয় অবিরল
স্রোত সম বয়ে চলে চলে অবিরাম
তবু বিরহ আমার ছাড়েনা কিছুতে
জীবনভর নীরবে শুধু হারলাম।

বিরহ জলধি বহে বুকের ভিতর
ক্ষয়ে ক্ষয়ে বয়ে চলে ধীরে ধীরে জ্বলে
চাওয়া পাওয়া আর মেলেনা সহজে
পোড়ায় আমার প্রাণ শুধু পলে পলে।

হাতছানি দিয়ে ডাকে হারানো হৃদয়
বুকের জল চোখেতে নীরবে ঝরায়
বিষাদ আমায় ছুঁয়ে সুদূরে হারায়
কোথাও সান্ত্বনা নাই খুঁজেছি কান্নায়।

বিরাগী আমার এই জীবনের বাঁকে
ভালোবাসা পেলাম না সব হারালাম
পরাজয়ের দহন আমায় কাঁদায়
বুকে জলস্রোত নিয়ে হার মানলাম।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login