Poetry

মহাবিশ্ব

September 22, 2026

30 views

পার্কের কোনে
তালপাতার প্রশস্ত উঠোনে
চোখাচোখি গানে যুগল চড়ুই বিভোর বড়ই
সমুখে নদীর জল থই থই
পশ্চিম আকাশের রক্তিম হৃদয়ে বিলীন

"এখানেই আমাদের রাতদিন
আমাদের শীত খরা বৃষ্টিতে
অমরা জোগায় কড়া মদ শিষ দিতে।।"

নেচে নেচে গানগুলো ভেসে চলে
বনফুল বনে টিলার আঁচলে
প্রতিধ্বনির গলায় আবার হয় সুমধুর

"এই আমাদের ঘরবাড়িচূড়
তীর্থ আদিম আর দেবপুর!
কবরও! ওপরে অন্তহীন মিতে।।"

চড়ুয়ের সুরে মিলায় কোরাস ঘুঘু বুলবুলি
"মাটির জলেতে ধুই পাপ-ধুলি
মুকুল চুলায় জ্বলে রস হাড়ি
রোদতাপে,
আর কোথা দেবো পাড়ি—

বলো, আছে নাকি আর কোনো দেশ
জগতে বা স্বপ্নের কোনো সৃষ্টিতে।।"


Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 2 weeks ago First reader

    কবিতার মাঝে পাখিরা কথা বলে। অনেক অনেক সুন্দর একটি কবিতা। অনেক ভালো লাগলো। শুভকামনা।