Poetry

একদিন মনে হয়েছিলো

September 23, 2026

15
View

একদিন মনে হয়েছিলো...

তোমার জন্য,

শুধুই তোমার জন্য

একটা ডেস্ক হয়ে যেতে পারি,

মসের আকাশ ছেড়ে দিয়ে~

চোখের মাছেতে মাখতে পারি ছালি,

শুধুই তোমার চোখ দেখব বলে~

একদিন মনে হয়েছিলো...

তোমার রক্ত আমার এই

রক্তে লেপ্টে থাকবে বলে,

আমার আত্মাটা বেচে দিতে পারি আমি,

নতুন জামানার মেফিস্টোদের কাছে,

একদিন মনে হয়েছিলো...

তোমার হাতে,

শুধুই তোমার হাতে একটা ঘড়ি,

পাটিপাতার ছায়ায়~ সবুজ পানির নিচে ভাঙ্গা

ঘাটের মতোন বসে থাকবে,

তার জন্য মিশে যেতে পারি আমি,

কাদার শৈবাল থেকে ঢাকার বাতাসে~

একদিন মনে হয়েছিলো...

একমুহূর্ত হয়তো   হয়তো

কোনোদিন বিকাল হবা তুমি,

হয়তোবা রিকশাচিত্রী রোদ হবা

কোনো সকালে,

তার জন্য আমি,

একঘেয়ে প্রতিদিন সূর্যের আলো ছাড়া

বেঁচে থাকতে পারি~

একদিন মনে হয়েছিলো...

অথচ এখন দেখো তামশা,

এখন আর কিছুই মনে হয় না আমার,

তবুও আমি প্রতিমুহূর্ত চুক্তি সাক্‌খর করি,

প্রতিনিয়ত নিজেকে বিক্‌রি করি,

ওরা~সময়গুলো কিনে নিচ্ছে ওরা-

পানির দামে,

তুমি তো কিনতেও আসতে পারো,নাকি?

তোমাকে একবার দেখার দামেই

সব বেচে দেব।সত্যি!

আসবা?

Comments

    Please login to post comment. Login