আমার জড়ানো কন্ঠ শুনে লোকটা হো হো করে হাসল। কি কুৎসিত হাসি, ছিঃ। বমি করে দিতে ইচ্ছে করতেছে বদমাইশটার উপরে।
বদমাইশ বলতে লাগলো, “আমেরিকার ক্ষেতে আমি বড়দিনে ছয় দিন ছুটি দিতাম। বছরে একবারই, মদসহ। একজন ক্রীতদাস, নাম ডগলাস, শালা পালায়ে গিয়া পরে বই লেখছিল আমার নামে।
বলছিল, ছয় দিন দাসেরা মাতাল হয়ে পড়ে থাকত, আর সপ্তম দিনে টলতে টলতে ক্ষেতে ফিরত এই ভেবে যে, স্বাধীনতা তাহলে এই। মাথাব্যথা আর বমি। এর চেয়ে কাজই ভালো। মালিকরা স্বাধীনতার একটা বিষাক্ত স্বাদ দিয়ে দিত, যাতে আসলটার লোভ মরে যায়।”