প্রতিদিনের খবর বা সাধারণ জ্ঞানের বইয়ে 'জাতিসংঘ' নামটির সাথে আমরা সবাই পরিচিত। বিশ্বশান্তি ও নিরাপত্তার প্রতীক এই বিশাল সংস্থাটি সম্পর্কে এমন অনেক সহজ ও চমৎকার তথ্য রয়েছে, যা আমাদের অনেকেরই জানা নেই।
আজকে আমরা জাতিসংঘের তেমনই কিছু মৌলিক ও আকর্ষণীয় তথ্য সহজ ভাষায় জেনে নেব:
১. জাতিসংঘের জন্ম ও মূল উদ্দেশ্য
১৯৪৫ সালের২৪ অক্টোবর মাত্র ৫১টি দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল জাতিসংঘ। উদ্দেশ্য ছিল খুব পরিষ্কার—পৃথিবীকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করা, দারিদ্র্য দূর করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
২. পতাকায় জলপাই পাতার রহস্য
জাতিসংঘের নীল ও সাদা রঙের পতাকার ঠিক মাঝে রয়েছে একটি বিশ্ব মানচিত্র, আর তাকে ঘিরে রয়েছে দুটি জলপাই গাছের শাখা। প্রাচীনকাল থেকেই 'জলপাই পাতা'কে শান্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ, পুরো বিশ্বে শান্তি বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।
৩. দাপ্তরিক ভাষা কয়টি?
জাতিসংঘের যেকোনো আলোচনা বা দলিল তৈরিতে প্রধানত ৬টি আন্তর্জাতিক ভাষা ব্যবহার করা হয়। এগুলো হলো—ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা এবং রুশ ভাষা।
৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
আমেরিকার নিউইয়র্ক শহরে ম্যানহাটন নদীর তীরে জাতিসংঘের প্রধান কার্যালয় অবস্থিত। তবে মজার বিষয় হলো, এই ভবন ও জমিটি আমেরিকার অধীনে হলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি জাতিসংঘের একটি 'আন্তর্জাতিক অঞ্চল' হিসেবে গণ্য হয়।
৪. শান্তিরক্ষী বাহিনী ও বাংলাদেশের গর্ব
জাতিসংঘের নিজস্ব কোনো স্থায়ী সৈন্য বা সেনাবাহিনী নেই। সদস্য রাষ্ট্রগুলোর সেনাসদস্যদের নিয়েই গঠিত হয় ‘জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী’। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় নীল হেলমেট পরা এই শান্তিরক্ষীরা কাজ করেন। আর এই শান্তিরক্ষা মিশনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের বাংলাদেশ।
প্রিয় পাঠক, এই সাধারণ তথ্যগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে নতুন বা চমৎকার মনে হলো? কমেন্টে জানাতে পারেন!