সোমবারজনিত বিনয়
.
রং ধলা হইলো প্রথমে। গোস্তের দোকানে ভিড় করলো পড়শীরা-
ভোজবাজি রটলো স্ব-শোরে।
শনছাওয়া গাঁয়
বনভোজনের সময় হলো দূরে...
আসর নাচিয়ে ভোর করলো পতঙ্গ;
সান্ধ্যদিঘি গন্ধর্ব-চুম্বনে ভিজলো।
থরে থরে
ঝুলে রইল খুলি। পানপাত্র বিশেষ।
এবং সোমবারজনিত বিনয় অসহ নাড়ালো গতর-
কথাচাপা পড়ে
যুঝলো শিশুরা। বকওয়াস গলায়।
দরজায়
নীত হইলো কাউয়ার শরীর... গাথা—