—মোস্তাক আহমেদ।
অনন্তকাল হেটে চলেছি ক্লান্ত পৃথিবীর পথ...বুকে মেঘ নিয়ে হেটে এসেছি বঙ্গোপসাগরের তীর থেকে হিমালয়! ছায়া শীতলতার খোঁজে সে পথ থামেনি, শুধু হেটে হেটে শত বুকের তৃষ্ণা পান করেছি!
পাহাড়ের বুকে লুকিয়ে থাকা তৃষ্ণা ঝরেছে ঝর্ণা হয়ে!
চৈত্রের চৌচির মাঠ পিপাসা লুকিয়েছে সূর্যের কাছে!
ক্লান্ত কৃষক বুকের তপ্ত ছাতি সঁপেছে সবুজ সমূদ্রে!
যে তৃষ্ণা জলে মেটে না, তারে দেখেছি কলাবতীর চোখে!
বলেছিলো, সব বর্ষণ ভেজায় না, সব জল তৃষ্ণা মেটায় না...তবু সকলের পিপাসা বুকে নিয়েও এ মাটিই সরেস!