আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে-
মানুষের প্রাণের চেয়ে খবরের শিরোনাম বড়,
মানবতার চেয়ে মতাদর্শ বড়,
সম্পর্কের চেয়ে স্বার্থ বড় হয়ে গেছে।
জীবন সস্তা হয় তখনই,
যখন মানুষ মানুষকে আর মানুষ হিসেবে দেখে না
দেখে সংখ্যা, দল, লাভ-লোকসানের অঙ্ক হিসেবে।
আর মৃত্যু সস্তা হয় তখন,
যখন শোকও হয়ে যায় প্রদর্শনী,
বেদনা হয়ে যায় রাজনৈতিক ভাষণ,
মানুষ হারায়, কিন্তু মানবতা হারানোর বেদনা জাগে না।
তবুও, সত্যিটা পুরো অন্ধকার নয়।
একজন মায়ের চোখে সন্তানের জীবন এখনো অমূল্য,
একজন সৎ মানুষের কাছে নীতি এখনো দামী,
একজন কবির কলমে মানবতার দাম এখনো অগণিত।