Poetry

পরান

October 1, 2026

206 views

শোনো
ওগো প্রিয়,
শেষ প্রেম টুকু দিও।
পরানে বাঁধিয়া পরান
প্রিয় গেয়ে যাও একি গান!
না পারি তোমায় সপিয়া দিতে
না পারি নিজেকে ধরিয়া রাখিতে।
এতো প্রেম বুঝি জমা ছিলো তব হিয়ায়
এতোকাল তবু জানাতে পারো নাই প্রিয়ায়।
আজি আকাশ মাটি মিলিয়া গেল মিললে তুমি তায়
জানলো না কেউ নতুন কাহিনি লেখা হলো নিরবে ধরায়।
প্রিয় জানো নাই তুমি হৃদয় চুমি ছুঁয়ে গেছো কতখানি
কি নেশায় আজ মেতেছে মন জানে অন্তর্যামী।
এতো উচ্ছ্বল এতো চঞ্চল উদ্বেলিত হিয়া
ছিলে তুমি, আছো; জানে নাই প্রিয়া।
যতোই আসুক ঝড় ঝঞ্ঝার
পথ নাহি পিছু ফিববার।
রেখ হৃদয়ের কোণে
আপনার মনে,
রেখো গানে
পরানে।


Picked up where you left off

Comments

Abdul Khaiyam আবদুল খৈয়াম was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Mahmud Khondoker 4 weeks ago

    গঠন শৈলী অসাধারণ।

    • Ayesha akter Shilpi 4 weeks ago

      কৃতজ্ঞতা কবি

  • নিজেকে না পারে সপিয়া দিতে,না পারে ধরিয়া রাখিতে।কিন্তু মিলনে ঝড় ঝঞ্জার আসলে ও পিছপা হবে না। এই যে দুনির্বার ইচ্ছা,আকাঙ্ক্ষা ও দৃঢ়তা এটা প্রেম কে অমর করে।আপু অসাধারণ লিখেছেন।

    • Ayesha akter Shilpi 4 weeks ago

      কৃতজ্ঞতা জানাচ্ছি কবি💗