.
সখি পিরিতি এমন হয়
মাছের পেটে ইউনুস কথা কয়।
এমনও মধুর রীতি পিরিতি হায়
মারিয়াম পুত্র ঈসা আর যিশু,
ক্রুশে চড়েও বেহেশতে যায়।
পিরিতি এমনও হয় সখি
আলোর চেয়েও জোরে ছুটে,
সোলায়মানের পাখি।
পিরিতি এমনও মিঠা খোদা
অঙ্গুলি হেলনে মোস্তফা আমার
চাঁদেরে দুই খণ্ডে করেন জুদা।
পিরিতি এমন উজ্জ্বল হায়
গোপিনীরা কৃষ্ণের কালো দেহে
দেখে সূরুয আর চান্দের প্রায়!
.
সখি পিরিতি এমন নয়
ব্যাঙ আর সাপ এক ঘরে রয়
বহু গাছ মিলে এক ফল হয়
সখি পিরিতি এমন নয়।