এখন সময় বড়ো জটিল
মাছেরা এখন শিকার করবে বড়শি
সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে
তিন দিক ঘিরে থাকা হিংস্র পড়শি।
এখন বরফেরা দল বেঁধে
ক্রমশ গলিয়ে ফেলবে সূর্য
এখন আর সবকিছু বন্ধ হয়ে
শুরু হবে নানামুখী ষড়যন্ত্র,
আ্যজেন্সির ফটোসিনথেসিস,
জলপাই বনের হুমকি-ধামকি
চোখ কান খোলা রেখো কমরেড,
যদিও দুইজন খেলছে কোর্টে,
খেলাচ্ছে অসংখ্য দাবাড়ু
সাবধানে গুটি চালো।
জুলাই, ২০২৪/ ঢাকা।