Story

বাবা (অনুগল্প)

October 5, 2026

76 views

রায়হান ডাকছে, মিতু মি.....তু, বাবুর ডায়াপার পরিবর্তন করতে হবে। ভারী হয়ে গেছে, দেখ না এসে। মিতু একটু জোরেই বলে উঠলো, কী আশ্চর্য আমাকে ডাকছো কেন! তুমি পাল্টে দাও না। রায়হান বললো, মিতু... ও অনেক ছোটো তুমিতো জানো আমার ভয় লাগে । মিতু রান্নাঘর থেকে এসে ঘাম মুছতে মুছতে বললো, শুধু বাহানা না! রায়হান বললো, না মিতু একদম বাহানা না, একটু বড় হোক আমিই করবো সব। তুমি ওর ডায়াপার পরিবর্তন করে আমার কাছে দাও। আমি ওকে কোলে নিয়ে ঘুরছি। মিতু অবাক চোখে বললো, তুমি কোলে নিয়ে ঘুরবে মানে! তুমিতো কোলেই নিতে পারো না। 

-আজ পারবো

-কেমন করে?

রায়হান টি-শার্টটা সামান্য উঁচু করে হাত দিয়ে কোমরের দিকে নির্দেশ করে বললো, এই দেখ কেমন কায়দা করেছি। মিতু বললো,

-লুঙ্গির সাথে বেল্ট? 

-হ্যাঁ, এবার লুঙ্গির ভেতর বাবুকে নেবো। তাহলে আর পড়ে যাবার সম্ভাবনা থাকবে না। 

মিতু হাসতে হাসতে খুন। রায়হানও বোকা বোকা হাসছে। মিতু হাসি থামিয়ে বাবুর ডায়াপার পরিবর্তন করে বাবুকে কোলে নিয়ে বললো, এদিকে আসো। নিজের হাত কোলের মত করে বললো, হাত এভাবে করো। এরপর বাবুকে কোলে দিলো। রায়হান ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললো, মিতু ও পড়ে যাবে। এভাবে নেয়া যাবে না। মিতু বাবুকে চুমু খেয়ে বললো, পড়বে না। ও সবচেয়ে নিরাপদ জায়গায় আছে। 

Picked up where you left off

Comments

Abdul Khaiyam আবদুল খৈয়াম was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • ছোট্ট শিশুর কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও ভরসার স্থান বাবার কোল।মায়ের যত্ন।ভেবে দেখুন মানব শিশু কতটা অসহায় অন্য প্রাণির চেয়ে?তাকে নিয়েইএগোয় বাবা মায়ের স্বপ্ন,চাওয়া-পাওয়া।অনু গল্প কিন্তু বড় গল্পের সূচনা!

    • Ayesha akter Shilpi 2 hours ago

      সন্তানের সবচেয়ে বড় আশ্রয়স্থল বাবা💗