প্রেম মানে মুখোমুখি তুমি আমি
ঠান্ডা কফির পেয়ালা
প্রেম মানে-ই সব জানি সব মানি
তবুও মন বেহায়া।
প্রেম মানে ব্যস্ত রাস্তায় ছুটে চলা
একপলক দেখবো বলে
প্রেম মানে-ই হারিয়ে ফেলবো ভাবলে
চোখ ভরে আসে জলে।
প্রেম মানে যত আছে- সব কাজ-
আজ থাক না- পড়ে-
প্রেম মানে-ই মেঘ কেটে- আজ
বৃষ্টি ঝরুক অঝরে।
প্রেম মানে তুমি আমি দু'জনেই
কেউ আর কারো-ই না
প্রেম মানে-ই সে-ই রুমাল-
আমাকে- ভুলোনা।
প্রেম মানে-ই জল চোখে রোজ-
ভালো আছি- বলা
প্রেম মানে-ই বুকের মাঝে তোমায় রেখে
অবিরাম এই পথ চলা।