Poetry

আবদার

October 6, 2026

145 views

তোমার কাছে আবদার করেছিলাম
বলেছিলাম; যেতে চাই সমুদ্রে-
তুমি আমার দু-চোখে সমুদ্র এনে দিলে
আমি অথৈ জলে ভাসলাম।
বলেছিলাম, পাহাড় দেখতে যাবো-
তুমি আমার বুকে পাহাড় সমান ব্যথা দিলে
আমার সকল দুঃখেতো কেবল তুমিই ছিলে;
আর আমার কিছু চাইবার সাহস হলো না
হঠাৎ তুমি আমায় নিয়ে গেলে রেললাইনে,
দেখালে, কেমন সমান্তরাল রেললাইনের দুই ধার।
নির্দিষ্ট দুরত্বে শুধু পাশাপাশি চলা
আমি বুঝলাম, আমরা আসলে কেউ কারো না।



Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Rudro Siyam 4 days ago

    অসাধারণ। দারুন কবিতা।

    • Ayesha akter Shilpi 3 days ago

      ভালোবাসা রইলো 💗

    • Rudro Siyam 3 days ago

      অবশ্যই ভালোবাসা রয়ে যাবে। 🥰