Poetry

জীবন

October 6, 2026

73 views

‎বিনামূল্যের 'একাউন্ট'

‎ব্যালেন্স 'শ্রম'

‎নমিনি 'সময়'

‎সাক্ষী 'সুস্থতা'

‎চারখানা ফটো আর টিপসই;

‎জীবন বৃত্তান্ত 'এনআইডি'।

‎

‎অসুখ-বিসুখ 'লকার বন্দি'

‎ব্যস্ততার 'ট্রানজেকশন'

‎অবসর 'কর্মস্থল'

‎শখ ও আহ্লাদ 'অন ডিউটি'

‎আয়ের পরিমাণ 'ফিক্সড ডিপোজিট'

‎আয়ুকালের সামর্থ্য 'আর্থিক সচ্ছলতা'

‎জীবনের সফলতা জমিয়ে রাখা 'সঞ্চয়'

‎জীবনাবসান 'শোক পালন' নামের

‎'সম্পত্তির উত্তরাধিকার।'

‎

‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login