অনামা শিশির

October 7, 2026

5 views

তুমি আমাকে খুঁজেছিলে
ধ্বংসের অভিধানে—

আমি তখন
শব্দেরও পূর্ববর্তী ঘাসে
একটি অনামা শিশিরের মতো
নিঃশব্দে স্থির ছিলাম।

একটি দীর্ঘ পর্বের শেষে
টেবিলের ওপর পড়ে থাকে
কিছু নিঃশব্দ প্রহর,
কাগজের ভাঁজে কয়েকটি পুরোনো আঙুলের ছাপ।

প্রায় ভুলে যেতে বসা অভ্যাসটি
কলমের নিবে নামিয়ে আনে সন্ধ্যা।
আর আমি কোনো কারণ ছাড়াই
শব্দের দরজা খুলে বসি।

সন্ধ্যা আরও ঘন হলে কাগজের ওপর ঝুঁকে দেখি—

শব্দেরা এখনও আমাকে অবসর দেয়নি!


Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 1 minute ago First reader

    শব্দেরা কখনো অবসর না দিক। এমন অজস্র সুখপাঠ্য কবিতার কবির থেকে আদায় করে নিক💗