Poetry

মনের বাসনা (Premium)

October 7, 2026

0 sold
মনের বাসনা পূরণ হয় না
অতৃপ্ত হৃদয়ে নীরব বেদনা।

যায় যায় উড়ে যায় পঙ্খি
ডানাতে ভাসিয়ে সময়
নিয়ে যায় দূরে তেপান্তর
ক্রমশ ধীর লয় জরাজীর্ণতায়।

মনের বাসনা লুকানো কান্না
প্রকাশিত টিপটিপ টুপটাপ আনমনা।

জলধির স্রোতে ভেসে ভেসে দূরে
হারিয়ে যায় হারিয়ে যায় সময়
অচিন দেশে অচিন পুরে
ঐ স্রোতঃস্বিনী অজানায় লুকায়।

মনের বাসনা বোঝানো যায় না
গভীরে গভীরতায় স্পর্শে ছোঁয়া যায় না।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • মনের বাসনা মনের ইচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সুন্দর একটি লেখা। শুভকামনা।

    • শ.ম.ওয়াহিদুজ্জামান 1 month ago

      অনেক অনেক ধন্যবাদ রাখলাম। শুভ কামনা আপনার জন্য । ভালো থাকুন সারাক্ষণ।