Poetry

‎ক্ষুধা নয়, তৃষ্ণা রক্তের

October 8, 2026

49 views

‎পূর্বাভাস ছাড়াই রোদ আসে,

‎মেঘ জমে, বৃষ্টি ঝরে

‎গভীর সমুদ্রে জেলেদের জাহাজ

‎তুফান নয়, রক্ত পিপাসুদের কবলে পড়ে।

‎

‎জালে মাছের চেয়ে লাশ-ই বেশি,

‎ধারালো দাঁতের কামড়ে

‎ছিন্নভিন্ন হয়ে যায় সমস্ত শরীর।

‎

‎বিবর্ণ মানবতা- 'প্রকৃতির প্রতিশোধ' বলে

‎এই শ্লোকে জুয়া খেলে জীবন নিয়ে,

‎হাতিয়ে নেয় শত শত

‎পানিতে মিশে যাওয়া রক্তাক্ত শরীর।

‎

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login