প্রেম হবে অর্জুন গাছের মতো।
ভালোবেসে ছাল তুলে নিবে।
কিন্তু বিনিময় চাইবে না।
কোনো বিচ্ছেদ হবে না।
সম্পর্ক থাকবে, ভাঙ্গবে না।
প্রয়োজনে বারেবার আসবে।
হাতের স্পর্শে হৃদয়ের ছোঁয়া পাবে।
একাকীত্বের প্রতিষেধক পাবে।
সেবনে আরোগ্য পাবে।
প্রয়োজনে বারেবারই আসবে।
ভালোবেসে ছাল তুলে নিবে।