Poetry

ছেলের কাছে বাবার পরিচয়

October 11, 2026

45 views

‎আয় বাবা আয়
এদিকে আয়
ভালো করে দেখবি,

‎বুঝলি বাবা
ভালো করে বুঝবি
মনোযোগ সহকারে, গভীর মনোযোগ দিয়ে

‎এটাই তোর জন্মস্থান,
তোর জন্মদাতার আবাসস্থল,
তোর বাবার পৈত্রিক সম্পত্তি; একমাত্র ভিটেমাটি।

‎এই যে আমার বিশাল গ্রাম,

বড় বড় পাড়া,

এত জনসংখ্যা।

‎এরাই তোর রক্তের মানুষ, বাবা।
এরাই নিকট আত্মীয়।

‎কিন্তু কেউ-ই তোর আপন না!
সবাই তোর অর্থ আর প্রাচুর্য,
আধুনিক জীবনের আধিপত্যের শুভাকাঙ্ক্ষী!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login