মুছে যাবার আগ মুহূর্তে
নির্জনতা চাই।
একটা জীবন লিখবো বলে
শব্দ কণা ভাসাই জলে,
উথাল-পাতাল বৈরী সময়-
নির্জনতা চাই।
গাছের তলে শুকনো পাতা,
গভীর জলে মাদকতা,
একটুখানি কাব্যরসে-
নির্জনতা চাই।
হারিয়ে যাবার একটু আগেই
নিজেকেই ফিরে পাই,
নিভে যাবার শেষ প্রহরে
একটু আলো চাই।
সব কোলাহল পেরিয়ে এসে
নীরবতার ঠাঁই -
একটা জীবন লিখবো বলে
নির্জনতা চাই।