খা খা রোদে পুড়ছে বুকের ভিটে
তবু তোমার জন্য জমিয়ে রেখেছি মেঘ
না পুড়ে তোমার অন্তর
পোড়ে না যেনো আবেগ।
তোমায় যেনো না ছোঁয় দারুণ খরা
না ছোঁয় তাপদহ
তোমায় দেবো শ্রাবণ পাগল করা
তাইতো আমার দু'চোখ ভরো ভরো।
তোমার জন্য সুনীল আকাশ
সাজাবো মেঘে মেঘে
তেজোময়ী সূর্য কিরণ
রাখবো আঁধারে ঢেকে।