Article

বিবাহ বার্তা

October 17, 2026

114 views

নিজের বিয়ে

নিজের বিয়েতে মজা করতে পারিনি। খিঁচ মেরে স্টেজে বসে ছিলাম। এত মানুষ! ঠিকমতো খেতেও পারিনি, ছবিও তেমন তোলা হয়নি। ২০১১ সালে বিয়ে করেছি, তখন এত ম্যাচিউর ছিলাম না।

যে কথা শুনবেন না

বিয়ের বয়স হয়েছে, সামর্থ্য আছে—পারলে কালই বিয়ে করুন। "বউ প্যারা দেবে", "স্বাধীনতা থাকবে না"—এসব যারা বলে, তাদের কথা শুনলে নিজেরই লস।

বিয়ের পরই বেড়াতে যান

"এখন না, পরে যাবেন"—এই 'পরে' আর আসে না। বউয়ের হাতে মেহেদীর রং থাকতে থাকতেই হানিমুনে বেরিয়ে পড়ুন। সামর্থ্য অনুযায়ী যান। টাকা কম হলে একটু ধার করুন, স্মৃতি কিন্তু ধার করে বানানো যায় না।

বাসর রাতে

যে কথাগুলো জানতে চান, সেদিনই জেনে নিন। পরে প্রশ্ন করলে উত্তর পাওয়ার আগে জেরা শুরু হয়ে যেতে পারে!

ছবি ও ভিডিও

প্রচুর ছবি তুলুন, ভিডিও করুন। এগুলোই একদিন আপনাদের সবচেয়ে দামী স্মৃতি হবে।

বউ কী?

বউ হলো ভালোবাসার নদী। এই নদীতে ডুবে থাকুন। কেউ যদি বউয়ের দোষ বলতে আসে, বলুন—"ভাই, পরে আসেন। আমি এখন ব্যস্ত আছি।"

বেতন আর মেয়ে বন্ধু

এই দুই বিষয়ে যত কম আলোচনা করবেন, তত শান্তিতে থাকবেন। বাকিটা অভিজ্ঞরা বুঝে নেবেন!

 

 

 

বউকে সাজান

আমার বউ পারসোনা থেকে সেজে এসেছিল। রাজীব জিজ্ঞেস করল, "উনাকে চিনেন?" বললাম, "না তো!" পরে বাসর রাতে চুল থেকে ৫০টারও বেশি ক্লিপ খুলেছিলাম। তবুও বলব—বউকে সাজান, আর মন ভরে দেখুন।

পকেটে টাকা রাখুন

মেইন গেট, বাসরঘরের গেট—সবখানেই টাকা লাগবে। দ্রুত দিয়ে এগিয়ে যান। প্রতিটি মিনিটই মহামূল্যবান। এখানে দর-কষাকষি করে লাভ নেই।

শালীদের সঙ্গে গল্প করুন

এরা অনেক গল্প জানে। গল্প করতে করতে কখন যে আপনার বউয়ের ছোটবেলার গোপন কাহিনি ফাঁস করে দেবে, টেরও পাবেন না!

নিয়ম করে

প্রতিদিন অন্তত একবার বউয়ের খোঁজ নিন। খালি হাতে বাসায় ফিরবেন না। মাঝে মাঝে ফুল, আর কোনো কারণ ছাড়াই একটা শাড়ি—দেখবেন হাসিটা বদলে যাবে।

রান্না করুন

মাঝেমধ্যে নিজেই রান্না করুন। সারা জীবন শুধু বউ রান্না করবে—এমন কোনো আইন নেই। আর ভুল ধরার বদলে বলুন, "পরেরবার আরও ভালো হবে।"

বাইরে যান

হুট করে বলুন, "চলো, বেরিয়ে পড়ি।" সব আনন্দের জন্য বড় প্ল্যান লাগে না।

কান বরাবর

ছোট ভাই,বোন  যদি বউয়ের দোষ বলতে আসে, কান বরাবর একটা বসিয়ে দিন। সংসারে শান্তি অনেক বড় জিনিস।

পরিবারই আসল বন্ধু

বউ, সন্তান, মা-বাবা—এরাই আপনার সবচেয়ে আপন মানুষ। অফিস শেষে যত তাড়াতাড়ি পারবেন, বাসায় ফিরুন।

জীবন শেষ!

এত কিছু করার পরও একদিন শুনবেন—
"তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ!"
আবার গতকাল বাইরে খাওয়ানোর পর আজই বলবে—
"কত দিন তুমি আমাকে বাইরে খাওয়াও না!"
এটাই বিবাহিত জীবনের সৌন্দর্য!

সবশেষ কথা

বিয়ে করুন। বউকে ভালোবাসুন। ঝগড়াও করুন। আবার পাঁচ মিনিট পর মিলও করে ফেলুন। কারণ বউ ছাড়া জীবনটা ঠিক জমে না।

আমাদের জন্য দোয়া করবেন। ❤️

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login