Article

লালনের যেই রূপটা আড়ালে থাকে!

October 21, 2026

11 views

বিভিন্ন অনুষ্ঠানে লালনের গান অনেক শুনেছি, আপনারাও শুনেছেন। সেইসব অনুষ্ঠানে লালন ফকিরের

"এলাহি আলমিন গো আল্লাহ

বাদশাহ আলমপনা তুমি।"

অথবা

"নবি না চিনলে সে কি খোদার ভেদ পায়।

চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়।।"

কিংবা

"কে বোঝে মাওলার আলেকবাজি।

করছে রে কোরানের মানে

যা আসে যার মনের বুঝি।।"

এইধরণের গানগুলা খুব একটা শোনা যায় না।

কেন বা কারণ, আমার জানা নেই। (কালচারাল পলিটিক্স থাকতে পারে!) তবে যাইহোক এইখানে লালনের যে রূপটি দেখা যাইতেছে, সেইটা হইলো, আল্লাহ এবং রাসূল (সাঃ) প্রতি তাঁর আস্থার জানান দেয়া।

হ্যাঁ, এটাই লালন ফকির!

লালনের ধর্মীয় পরিচয়, তিনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী এইসব বিতর্ক হয়ত অমীমাংসিতই থাইকা যাবে। কিন্তু যেই বিষয়টা মীমাংসা হতে পারে, তা হলো, তাঁকে ফকির রূপে মর্যাদাবান করা!

লালন সাঁঈজি তাঁর গানে নিজেকে ফকির এবং সিরাজ সাঁঈজিকে দরবেশ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। ফকির লালন কয়, লালন ফকির ভেবে বলে, এই ধরণের টার্ম তাঁর গানে অহরহ। কিন্তু 'বাউল লালন' এই ধরণের টার্ম ইউজ করেছেন কোন গানে?

ধারণা করি, লালন ফকির, বাউল নন!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login