Poetry

পাপ করিবো পাপী হবো

October 22, 2026

80 views

|| পাপ করিবো পাপী হবো ||

লেখক : রাতিন আহমেদ

পাপ করিবো পাপী হবো,

এইতো কথা ছিলো না।

পাপী কি আর ক্ষমা পাবে?

বলো মুর্শিদ মাওলানা।

পাপ সাগরে ডুবে আছি,

সাঁতার আমি জানি না।

পূণ্য করে সকল লোকে,

আমার আদায় হলো না।

আমি পাপী বেশ দোযখী,

বেহেশত আর পাবো না।

রাতিন বলে দয়ার মালিক,

মুখ ফিরিয়ে নিয়ো না।

পাপ করিবো পাপী হবো,

এইতো কথা ছিলো না।

পাপী কি আর ক্ষমা পাবে?

বলো মুর্শিদ মাওলানা।

-: সমাপ্ত :-

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • R Masud 1 month ago

    গান হিসেবে চমৎকার লিখেছেন। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, ভাই।