Post

আজাইরা কথা ১২

October 26, 2026

19 views

এক লোক, নাম David Koeep, সে একটা সিনেমাটা লিখছে।
নাম হল Jurassic World Rebirth, যেহেতু নামের আগে Jurassic আছে ড্রাগন, ডায়নসর তো থাকবেই। সেই এক উত্তেজনা নিয়ে গত অনেকদিন ধরে দেখতেছিলাম, একটু আগে শেষ করলাম। ২ ঘটনা ১৩ মিনিটের সিনেমা। হলিউডের নাম করা অভিনেতা আর নেত্রীরা আছে।
বিষয় সেটা না, বিষয় হল ভাউ, সিনেমা থ্রিলার আর উত্তেজনাপূর্ণ বানাতে গিয়া কিঞ্চিৎ পায়খানা বানাই ফেলছে।
দেখলে বুঝবেন।

যেমন ধরেন, একটা পিচ্চি মেয়ে আছে। বুন্ডি তুই বাপ আর বইনের লগে বিপদে পরছস। বনজঙ্গলের ভিত্রে, বিভিন্ন প্রকৃতির ডায়নসরের ভিত্রে, তুই থাকবি বাপ, বইনের আশেপাশে। তা না কইরা তুই পিছে তাকাস, এহানে উহানে খাড়াই পরস, ডায়নসরের বাচ্চার পিছে যাস, মানে কি এডি? এইডা #Wonderland পাইছস। অবশ্য দোষ তো ওর না, দোষ পরিচালকের, পরিচালকে কইছে। এই পিচ্চির মেয়ের কাছে কিছু ক্লাইমেক্স দৃশ্য দিয়ে দিছে।

তারপরে ধরেন, এই পিচ্চি মেয়ের বইন। ডাঙর মাইয়া। বফ নিয়া বাপের নৌকায় ভ্রমণে বার হইছে। কথায় কথায় দরজা লাগায়। অসভ্য কুহানকার। জাউজ্ঞা, ওগে দেশের ব্যাপার স্যাপার। আমার কি? আমগো দেশে তো হাত ধরলেই বারিত ফোন হায়। জাউজ্ঞা, মাগার ভাই, সবাই যখন একটা টানেলের মাথায় দরজা খোলার চেষ্টা করতেছে, তুই ব্যাডি পিছনে দাঁড়াইয়া কোন ফাঁকা দিয়া ড্রাগন আইতাছে সেইটা দেখা লাগবো? তোরে কে দেখতে কইছে? ওহ, সরি, পরিচালকে কইছে। আমি যুক্তি দেখলাম না।

আবার ধরেন, এগো দুজনের যে বাপ। সেই লোক একটু আহত হইছে। সিনেমার অনেকটা অংশ ধইরা সে খোঁড়াই খোঁড়াই হাঁটছে। কিন্তু সিনেমার শেষে যখন দৌড়াদৌড়ি লাগছে তখন সে সোজা হইয়া দৌড়ায়। আচ্ছা বুঝলাম, উত্তেজনার পুদনে ব্যাথা ঠিক হইয়া গেছে মাগার তুই এই ব্যাথা পা নিয়া টানেলের ভিত্রে দিয়া হামাগুড়ি ক্যামনে দেস। ক্যামনে ভাই? ওহ, সরি, পরিচালকে কইছে for sure....

যাক, সিনেমার মধ্যে অনেক পার্শচরিত্র মারা গেছে এখন সিনেমার শেষে তো একজন লাগবে মরারা লাইগা। চ্যাক্রিফাইজ করবে। কেমনে করবে, হ্যাতা সবাইরে বাচাইতে গিয়া একটা মিউটেন্ট, বিদঘুটে দেখতে ডায়নসরের "ধ্যান ভাট"কাইতে গেছে। ফ্লায়ার নিয়ে নিজের পিছে কুত্তা মানে সেই মিউটেন্ট ডায়নসরকে লেলাইয়া দিছে। ভাবলাম এই লোক মুসলমান হইছে বইলা, সিনেমার শেষে তারেই মারবে। Racist !!! কিন্তু না, তারে আবার একটু পড়ে বাচাইয়া আনছে। মাগার কিরাম করে হ্যাতে বাইচা গেলো, হেইডা আর দেহায় নাই।

সিনেমা শেষে সুধু মনে মনে বললাম, পায়খানা বানাইছ ভায়া।

এটাকে রিভিউ ভেবে ভুল কইরেন না।


Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login