Poetry

ছেঁড়া পাতা

October 30, 2026

84 views

ঠিকই একদিন তুমি আমাকে ভুলেই যাবে
নতুন শব্দে গল্পের ঘর সাজাবে
বাহারি শব্দেরা জুড়ে জুড়ে নতুন নতুন কবিতা হবে,
ওরা প্রজাপতির মতো রঙিন পাখা মেলে
উড়ে বেড়াবে তোমার মনের আকাশে।
আমি তখন ধূসর ফ্যাঁকাশে
সেখানে কোথাও আমি থাকবো না
আমি থাকবো তখন ছিঁড়ে যাওয়া পাতায়
কিংবা থাকবো ধুলোপড়া খাতায়।
বহুদিন যেসব খাতা অনাদরে পড়ে আছে
বাড়ির স্টোর রুমে,
হয়তো জ্বলার অপেক্ষা উনুনে
বহুকাল তাকে ছুঁয়ে দেখার সময় হবে না।
ওর ভিতরে তোমার আমার  গল্পেরা
কী ভীষন চিৎকার করে কাঁদছে,
তুমি শুনতেও পাবে না।
তারপর হয়তো একদিন বাড়ির অকেজো জিনিস ফেরিওয়ালার কাছে বিক্রি করতে গিয়ে
হঠাৎ মনে হবে খাতাটা একটু খুলে দেখিতো
হয়তো হেসে উঠবে কি একটা পাগলি ছিলো
কবিতা কবিতা করে মাথা নষ্ট করে দিতো। তারপর!
তারপর হাতবদল হয়ে মিষ্টির দোকানে
জিলাপির প্যাকেট হয়ে যাবে আমাদের গল্পেরা আনমনে।



Picked up where you left off

Comments

Shakil Rony was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • আমি তখন ধূসর ফ্যাঁকাশে সেখানে কোথাও আমি থাকবো না আমি থাকবো তখন ছিঁড়ে যাওয়া পাতায় কিংবা থাকবো ধুলোপড়া খাতায়।

    • Ayesha akter Shilpi 2 weeks ago

      ভালোবাসা রইলো কবি

  • Shakil Rony 3 weeks ago First reader

    কিংবা থাকবো ধুলোপড়া খাতায়। কি সুন্দর একটি লাইন। এই এক লাইনই যেন একটি গল্প। কবিতাটি পড়তে পড়তে কোলকাতার চন্দ্রবিন্দু ব্যান্ডের একটা গানের কথা মনে আসছিলো- বেখেয়ালে খুঁজে পাওয়া বইভালো আর থাকতে দিচ্ছে কই…

    • Ayesha akter Shilpi 2 weeks ago

      আমার সব লেখা এসব কবিতা হয় কি না আমি জানি না। তবে এসব আমার গভীরতম অনুভূতির বহিঃপ্রকাশ।