ছুটছে তরি ছুটছে মন
আর কত কত অকারণ
থাকবে এইভাবে বেদন
তরি কূলেতে যাবে কখন।
ভাঙছে তরি ভাঙছে মন
আর কত কত অকারণ
ভেঙে যাবে এইভাবে মন
এ তরি কূল পাবে কখন।
দিশেহারা তরি, এই মন
আর কত কত অকারণ
ভুলের পথে এ-ত গমন
তরি কূলেতে যাবে কখন।
ছুটছে তরি ছুটছে মন
আর কত কত অকারণ
থাকবে এত এত কাঁদন
এ তরি কূল পাবে কখন।
২২.০৬.২০১৩
This is a premium post.