Story

সত্য বলার জন্য কাঠুরিয়ার মৃত্যু

November 4, 2026

10 views

### সত্য বলার জন্য কাঠুরিয়ার মৃত্যু

এক গ্রামে এক গরিব কাঠুরিয়া বাস করত। সে প্রতিদিন বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়ে তার সংসার চলত।

একদিন কাঠুরিয়া নদীর পাশে একটি গাছ কাটছিল। হঠাৎ তার হাত থেকে লোহার কুড়ালটি পিছলে গভীর নদীতে পড়ে গেল।

কাঠুরিয়া খুব চিন্তিত হয়ে পড়ল। কারণ ওই কুড়ালটিই ছিল তার একমাত্র সম্বল। সে নদীর পাড়ে বসে কাঁদতে লাগল।

তার কান্না শুনে নদীর দেবতা পানির মধ্য থেকে বেরিয়ে এলেন।

দেবতা বললেন, — কী হয়েছে তোমার? তুমি কাঁদছ কেন?

কাঠুরিয়া বলল, — আমার একমাত্র লোহার কুড়ালটি নদীতে পড়ে গেছে। এখন আমি কীভাবে সংসার চালাব?

দেবতা নদীতে ডুব দিয়ে একটি সোনার কুড়াল নিয়ে এলেন।

বললেন, — এই কুড়ালটি কি তোমার?

কাঠুরিয়া বলল, — না, এটি আমার নয়।

এরপর দেবতা একটি রুপার কুড়াল নিয়ে এলেন।

কাঠুরিয়া বলল, — এটিও আমার নয়।

অবশেষে দেবতা কাঠুরিয়ার লোহার কুড়ালটি নিয়ে এলেন।

কাঠুরিয়া আনন্দে বলল, — হ্যাঁ! এটাই আমার কুড়াল।

কাঠুরিয়ার সততায় খুশি হয়ে দেবতা তাকে তিনটি কুড়ালই উপহার দিলেন।

কাঠুরিয়া খুশি মনে বাড়ি ফিরল। কিন্তু কিছুদিন পর সে অসুস্থ হয়ে মারা গেল। গ্রামের সবাই তার সততার কথা মনে রেখে তাকে শ্রদ্ধা করত।

গল্পের শিক্ষা:

সত্যবাদিতা মানুষের সবচেয়ে বড় গুণ। জীবনে কখনো মিথ্যা বলা উচিত নয়। সত্যের পথে চললে মানুষ সবার ভালোবাসা ও সম্মান পায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • MdAlifhosen 22 hours ago

    সত্যবাদির মৃত্যু