Poetry

" হৃদয়ের অভিলাষ "

November 6, 2026

16 views

'হৃদয়ের অভিলাষ'

অল্প করে হলেও তোমার গল্পের
নায়িকা করে নিও।
জীবনে চলতে গিয়ে;
হোঁচট খেয়ে পরতে গেলে
তোমার বিশস্ত হাত দুটো বাড়িয়ে দিও।
বিষাদের ক্রমাগত বৃষ্টিতে,
তলিয়ে গেলে;
মনে করে ওঠায়ে নিও।
কোনো পিশাচের ক্রুদ্ধ দৃষ্টিতে,
ভীতসন্ত্রস্ত হলেও;
কাঁধ ঝাঁকিয়ে দিয়ে সাহস দিও।
ভুলের পরেও ভুল করলে,
বকা না দিয়ে,আলিঙ্গনে জরিয়ে নিও।
অতীত স্মৃতি রোমন্থনে,
জলে চোখ ছলছল হলেও;
জল মুছে ভালোবাসায় ভুলিয়ে দিও।
অল্প করে হলেও আমি চাই
তোমার গল্পের নায়িকা করে নিও।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login