আপনার সবকিছুকেই অনুসরণ করে,
অনুকরণ করেও
আপনার মতো হতে কি পারি?
ভালো পড়াশোনা করে
ভালো ছাত্র হওয়া যায়,
অত্যন্ত মেধাবীও হওয়া যায়।
কিন্তু প্রতিভাবান কি হওয়া যায়?
গড়ে তোলা যায় কি
আলাদা পরিচয়,
নিজস্ব ব্যক্তিত্ব,
একান্ত নিজের একটি ভুবন?
অন্যের ছায়ায় বেড়ে ওঠা মানুষ
নিজের অস্তিত্বের শিকড় খুঁজে পায়?
না, সারাজীবন পরগাছা হয়েই
জীবন চলে যায়।